আট মেডিক্যালে সিমুলেশন ল্যাব উদ্বোধন শনিবার

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:২১ পিএম

চিকিৎসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী, গতিশীল ও ব্যবহারিক করতে আটটি মেডিক্যাল কলেজে চালু হচ্ছে সিমুলেশন ল্যাব। এই ল্যাবে অ্যাডভান্সড ডিজিটাল ডিসেকসন টেবিলের ব্যবহার করে ডিজিটালি মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ল্যাবের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

image


একই সময় ভার্চুয়ালি দেশের আটটি মেডিক্যাল কলেজে স্থাপন করা এই ল্যাবের উদ্বোধন করা হবে। 

মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন জানান, এই পদ্ধতিতে মেডিক্যালের শিক্ষার্থীরা রোগীর ওপর প্রয়োগ করার আগেই সিমুলেটরের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এতে করে অপ্রতুল মৃতদেহের সরবরাহ ও ব্যবহার কমে আসবে। এছাড়া বার বার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অনেক গুন বেড়ে যাবে। 

image


আরও পড়ুন: দশক পর সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কম যায়নি ঢাকা

পর্যায়ক্রমে দেশের সকল মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে এই ল্যাব চালু করা হবে বলেও জানান ডা. জাকির হোসেন।


একাত্তর/এসি

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর