শেরপুরে এয়ারগানসহ অস্ত্র চোরাকারবারি আটক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৪:৩৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতে তৈরি ছয়টি এয়ারগানসহ একজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন এক মোটরসাইকেল চালক ও অটোচালক।

শুক্রবার রাতে উপজেলার সীমান্ত সড়কের লাল টেঙর পাহাড়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত মাসুম বিল্লাহ বুলবুল (৩০) ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে। পলাতক মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩২) ঝিনাইগাতীর কালীবাড়ী বানিয়াপাড়ার আবু তাহেরুল ইসলামের ছেলে ও পলাতক অটোচালক মো. মনির (২৫) একই উপজেলার গিলাগাছার মৃত শামসুল হকের ছেলে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল।

জেলা পুলিশ সুপার জানান, গোপন খবরের ভিত্তিতে সীমান্তবর্তী বারোমারী থেকে সমশ্চূড়াগামী লালটেঙ্গুর পাহাড়ের সামনে সড়কে অবস্থান নেয় নালিতাবাড়ী থানা পুলিশ। পরে সীমান্তের দিক থেকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা আসলে তাদের গতিরোধের চেষ্টা করা হয়। তখন মোটরসাইকেল চালক পুলিশের উপর দ্রুতগতিতে মোটরসাইকেল তুলে দিয়ে এক পুলিশ সদস্যকে আহত করে মোটরসাইকেল রেখে অন্ধকারে পাহাড়ের ভেতর পালিয়ে যায়। এসময় অটোরিকশা থেকে ছয়টি এয়ারগানসহ বুলবুলকে আটক করা হয়। আর বাকীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: শিবগঞ্জে ইউপি সদস্য হত্যায় তিনজন গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে এবং তার ও পলাতকদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


একাত্তর/জো 

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর