বিনামূল্যে এক মিনিটের ঈদ বাজার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৬:২২ পিএম

সাভারের হেমায়েতপুরে ঈদে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল আলম সমর।  

সোমবার সকালে ঈদ উপলক্ষে গড়ে তোলা তিন দিনব্যাপী ‘এক মিনিটে ঈদ বাজার’ এর উদ্বোধন করা হয়। চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ ঈদের বাজারে পোশাক, জুতা, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রয়েছে।

বাজার নিতে আসা বীর মুক্তিযোদ্ধা শেখ ফাতেমা আক্তার বলেন, 'ঈদের বাজার সদাই যা যা লাগে সবই পাইছি।'

তিনি আরও বলেন, 'চাল, তেল, সেমাই, মুরগি, শাড়িসহ আরও অনেক কিছু পেয়েছি। আমি অনেক খুশি, পরিবার নিয়ে ভালো করে ঈদ করতে পারবো প্রতিবন্ধী সাজেদা বেগম তেঁতুলঝোড়া এলাকা থেকে এসেছেন। তিনি ঈদের আগে এমন বাজার পেয়ে অনেক খুশি হয়েছেন। সাজেদা বলেন, পরিবারে একটা পোলা ছিল তাও আমাকে দেখে না। তাই খয়রাত করে করে চলতে হয়। আজ এখানে ঈদের বাজার পেয়ে এ রোদের ভেতর কষ্ট করে আর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। আল্লাহ যেন তার ভালো করে।'

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর বলেন, 'আমি অসহায় মানুষকে মন থেকে ভালোবাসি। ঈদের আনন্দ থেকে দুস্থ, অসহায় মানুষ যেন বঞ্চিত না হয়, তারা যেন ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেজন্যই এ এক মিনিটে বিনামূল্যে ঈদ বাজারের আয়োজন করা।' 

তিনি বলেন, 'এ বাজার চলবে। আমি যতদিন বেঁচে আছি এ এক মিনিটে ঈদ বাজারের আয়োজন করা হবে।'


একাত্তর/এআর

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর