সিলেটে কোম্পানীগঞ্জে দেখা মিলল স্বস্তির বৃষ্টির

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম

গত ১৪ দিন ধরে দেশে টানা তাপপ্রবাহ চলছে। এরই মধ‌্যে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গরমের কারণে হাঁসফাঁস করছে দেশের মানুষ। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটের কোম্পানীগঞ্জে।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরু হয় এই বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য মতে রাতেই সিলেটে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন সাংবাদিকদের বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।'

এর আগে সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

তবে সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

একাত্তর/এআর

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর