প্রধান শিক্ষকের বাড়ির গাছ কাটতে গিয়ে ছাত্র নিহত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০১ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে গাছ চাপা পড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রিয়াজ হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে।

তিনি স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো ৪ জন ছাত্র এক সাথে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে আকস্মিক অন্য ৩ জন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনার দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঈদে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ ভোমরায়

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর