রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল ওই গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) ও মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। 

সিয়ামের বাবা মকবুল জানান, পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গিয়ে গভীর পানিতে পড়ে যায় একজন। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে স্থানীয়রা। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের বাড়ির গাছ কাটতে গিয়ে ছাত্র নিহত

বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয় বলেও জানান তিনি।


একাত্তর/জো

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর