শেরপুরে ৯ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৬:০৬ পিএম

শেরপুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার সকালে শহরের মীরগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার চর ভগবতিপুর গ্রামের জবেদ শেখের ছেলে আবদুল মালেক (৪৫) ও পোড়ারচর গ্রামের আমির হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (৪০)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শেরপুর শহরের মীরগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে ৯ কেজি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, আটককৃত দুই মাদক কারবারি রৌমারি সীমান্ত দিয়ে গাঁজা আমদানি করে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর