সিলেটে দেখা মিললো বহু আকাঙ্ক্ষিত বৃষ্টির

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১১:১৪ পিএম

সিলেট শহরে টানা কয়েকদিনের প্রচণ্ড গরমে জনজীবনে অস্বস্তি এবং ঘনঘন বিদ্যুতের সমস্যার কারণে নগরবাসীর প্রত্যাশা এবং দোয়া ছিল একটু শান্তির বাতাস বা বৃষ্টির। অবশেষে সেই প্রত্যাশা পূর্ণ হল। 

বুধবার রাত দশটার পরে হঠাৎই শুরু হয় প্রচণ্ড বেগে বাতাস, সেই সাথে শিলাবৃষ্টি। বৃষ্টি আসার সাথেসাথেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আগেরদিন রাতে সিলেট নগরের বিভিন্ন এলাকার আকাশে বিজলি চমকাতে দেখা যায়। এ সময় শীতল বাতাসের সঙ্গে কিছু কিছু এলাকায় ছিটাফোঁটা বৃষ্টি হয়।

তবে সিলেট আবহাওয়া কার্যালয় জানায়, মঙ্গলবার রাতে সিলেটে ‘ট্রেস অ্যামাউন্ট’ বৃষ্টি হয়েছে। যেটা পুরোপুরি পরিমাপের মতো ছিল না।

image


সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী রোববার পর্যন্ত চলবে। সেই হিসেবে সিলেটে ঈদের দিন বৃষ্টি থাকবে।

আরও পড়ুন: টানা ১১ দিন বৃষ্টির সম্ভাবনা, হাওরে ধান কাটতে মাইকিং

তিনি আরও জানান, বৃষ্টি হলেও তাপমাত্রা কমতে আরও সময় লাগবে। তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে। জলীয়বাষ্প বাড়ায় আর্দ্রতা বাড়ছে, সেই সাথে বাতাসে ভ্যাপসা ভাব বেড়ে যাচ্ছে। অর্থাৎ ঈদের আগে বৃষ্টি শুরু হলেও স্বাভাবিক আবহাওয়ায় ফিরে যেতে আরও সময় লাগতে পারে। 


একাত্তর/এসজে

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর