দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে নামাজ পড়লেন কয়েক লাখ মুসল্লি

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১১:০৮ এএম

লক্ষ লক্ষ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হলো দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান। এই ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রায় ছয় লাখ মানুষ।

নির্ধারিত সময় সকাল ৯টায় এই নামাজ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ঈদের নামাজে প্রায় ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেন বলে জানিয়েছে আয়োজকেরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।

সকাল ৯টায় ঈদের নামাজ শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৬টা থেকে মুসুল্লিরা মাঠে আসতে শুরু করেন। ৯টা বাজার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিশু থেকে বৃদ্ধ ও তাদের আত্মীয় স্বজন নিয়ে জায়নামাজ নিয়ে বসে পরেন মাঠের লম্বা দাগকৃত কাতারে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হিসেবে শেষ‌ ঈদ জামাতে আবদুল হামিদ

বিচারপতি এনায়েতুর রহিম, তার ভাই সংসদ সদস্য ও জাতীয় সংদের হুইপ এম ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ঈদের নামাজে অংশ নেন।


একাত্তর/আরএ

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর