দুই কাজীর মারামারিতে বিয়ে পণ্ড

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১০:০১ পিএম

ছেলে-মেয়ে রাজি, তো কী করবে কাজী! এমন লোককথা প্রায়ই শোনা গেলেও বরিশালে ঘটলো এবার অন্য এক ঘটনা। এবার কাজীর কারণেই ভেস্তে গেলো বিয়ে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এমন একটি ঘটনার খবর পাওয়া গেছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে দুই কাজীর মারামারিতে একটি বিয়ে পণ্ড হয়ে গেছে। 

স্থানীয়রা জানায়, মসজিদে বাদ আসর আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশার এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজী কাজী আবু হানিফা। 

এ সময় দুই কাজীর বৈধতা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।

image


কাজী আবু হানিফা বলেন, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজী। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে।

অপরদিকে কাজী শফিউল বাশার নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজী পরিচয় দিয়ে বলেন, সুপ্রিম কোর্ট কাজী আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নিয়োগে কিছুটা হতাশ বিএনপি: ফখরুল

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর