লক্ষ্মীপুরে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে জেলার সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় ওই নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ সময় মরদেহটি কয়েক খন্ডে খণ্ডিত ছিল।
নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন। মারা যাওয়ার পর থেকেই তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকি নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বসবাস করছেন তিনি। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার বড় ছেলে মাষ্টার রুলে কাজ করে আসছেন।
এদিন রাতে তার বড় ছেলে বাপ্পি বাসায় ফিরে দেখেন যে তার মায়ের খণ্ডিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ভেতরে এক নারীর বিবস্ত্র অবস্থায় খন্ডিত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
একাত্তর/আরবিএস
