ত্রিশালে গাড়িসহ ব্রিজ ধসে পড়ে তিনজন আহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৮:৫১ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি লরি ও প্রাইভেটকারসহ ব্রিজ ধসে পড়ে তিনজন আহত হয়েছেন। 

বুধবার বিকেলে উপজেলার চেলেরঘাটে ক্ষীরু নদীর ওপর পুরাতন একটি স্টিলের বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরি ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ব্রিজ ধসে পড়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে প্রায় ৩০ মিনিটের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হলেও পরে পাশের লেনের ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

image


ত্রিশাল ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবুল কালাম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ২৬ চাকার একটি লরি ও প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট স্টিলের বেইলি ব্রিজ ধসে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন: শার্শা সীমান্তে তিনটি অস্ত্র ও গুলিসহ দুই চরমপন্থি আটক

পুরনো ব্রিজটি লোড নিতে না পারায় ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা।  


একাত্তর/জো

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর