শার্শা সীমান্তে তিনটি অস্ত্র ও গুলিসহ দুই চরমপন্থি আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৯:১২ পিএম

যশোরের শার্শা সীমান্ত থেকে তিনটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ দুই চরমপন্থিকে আটক করেছে ডিবি পুলিশ। 

বুধবার ভোর রাতে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০)।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি শ্রেণী শত্রু খতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকাণ্ড সংঘটন করে। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর বুধবার ভোর চারটার দিকে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করা হয়। পরে মহিদুলের বসতঘর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দীপঙ্কর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি সরবরাহ করেন। চরমপন্থি সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে। 

আরও পড়ুন: ভোলাহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি এজাহার দায়ের করেছেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর