চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১১:০৯ এএম

চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই উপনির্বাচনে একজন স্বতন্ত্রসহ পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে একই দিন সকাল থেকে ভোটগ্রহণের সরঞ্জাম কেন্দ্রে পাঠায় নির্বাচন কমিশন।

প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, স্বতন্ত্র হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) আম প্রতীকের প্রার্থী কামাল পাশা ও ইসলামিক ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ।

নির্বাচন অফিস সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। মোট ১৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি’র) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-৮ নির্বাচনি এলাকায় শূন্য আসনের উপনির্বাচন উপলক্ষে ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ভোটকেন্দ্র ১১২টি যা চাঁন্দগাও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এবং সিটি করপোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বাকি কেন্দ্র বোয়ালখালী উপজেলায়।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভিএমের মাধ্যমে সব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিম মোতায়েন রয়েছে। এ ছাড়া তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন রয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে যান মোছলেম উদ্দিন আহমদ। তার মৃত্যুতে এখন সংসদের মেয়াদের আট মাস বাকি থাকতেই আবার উপনির্বাচন হচ্ছে।


একাত্তর/এআর

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর