রূপগঞ্জে নৌকা ডুবির দুইদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১১:৪৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবারের সাথে খেয়া পারাপারের সময় শীতলক্ষ্যা নদীতে পাথর বোঝাই জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর বানিয়াদী স্লুইস গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম ওশানা আক্তার। তিনি ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

ইছাপুরা নৌ-পুলিশের এসআই মাহাবুব জানান, গত বুধবার দুপুরে উপজেলার শীতলক্ষ্যা নদীর বানিয়াদী খেয়াঘাট থেকে পরিবারের সাথে নৌকা পারাপারের সময় একটি পাথর বোঝাই একটি জাহাজ ধাক্কা দিলে নৌকাসহ নৌকাতে থাকা ১০ জন পানিতে তলিয়ে যায়। এর মধ্যে ৯ জনকে অন্যান্য নৌকার মাঝিরা উদ্ধার করেন।

এসময় পানিতে তলিয়ে নিখোঁজ হয় ওশানা আক্তার।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরীর দল দুইদিন চেষ্টা চালিয়ে তাকে না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার তৎপরতা বন্ধ করে।

পরে শুক্রবার সকালে বানিয়াদী স্লুইস গেইট এলাকা থেকে নিখোঁজের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ক্ষেতে উস্তে তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

এ ঘটনায় অভিযুক্ত জাহাজটি জব্দের পাশাপাশি জাহাজের সুকানীসহ ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর