রাণীনগরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:২৯ পিএম

নওগাঁর রাণীনগরে নানা অভিযোগে তিন মৎস্য হ্যাচারীসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

তিনি জানান, উপজেলার বগারবাড়ি এলাকায় ভাই ভাই মৎস্য হ্যাচারীর মালিক সাজেদুর রহমান সাজু, শহিদুল মৎস্য হ্যাচারীর মালিক শহিদুল ও টি মৎস্য হ্যাচারীর মালিক আকরাম ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা করে আসছিলেন। এ অপরাধে ওই তিন মৎস্য হ্যাচারীর মালিককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং বগারবাড়ি বাজারে দুইটি মৎস্য খাদ্য দোকানের লাইসেন্স না থাকায় দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, রাণীনগর থানার এসআই ফরিদ, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা রায়হান খান।


একাত্তর/এআর

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর