গাইবান্ধায় অটোভ্যানচালক হত্যায় পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৭:২৯ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অটোভ্যানচালক রুবেল হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ওবায়দুল ইসলাম, রুবেল মিয়া, জসীম উদ্দিন, সাজু মিয়া ও মো. রেজাউল করিম।

পুলিশ সুপার জানান, গেল ২০ মার্চ দুপুরে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে অটোভ্যানচালক রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যার কারণ উদঘাটন সম্ভব হচ্ছিল না। 

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করা হয় এবং শুক্রবার ঢাকার জিরাবো এলাকা থেকে হত্যায় সরাসরি অংশ নেয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেয়া তথ্যমতে সাঘাটা থেকে ভ্যানটি ক্রয় করার অপরাধে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে রুবেলের ছিনতাই হওয়া ভ্যানের বিভিন্ন অংশ ও তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান, উত্তোলন শুরু

জিজ্ঞাসাবাদে জানা যায়, হত্যাকারীরা অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে রুবেলকে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং পার্শ্ববর্তী বাজারে সাড়ে ৯ হাজার টাকায় অটোভ্যানটি বিক্রি করে ঢাকায় চলে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার। 


একাত্তর/এসজে

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর