বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বরসহ তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৯ এএম

পটুয়াখালীর দশমিনার তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বর, তার মা ও বরের ফুফাতো বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকাল সাতটায় নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে গলাচিপার বদনাতলী এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পরে বেলা পৌনে ১১টায় ওই এলাকা থেকে ভাসমান অবস্থায় আট বছরের শিশু খাদিজার (৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম ও বরের ফুফাতো বোন খাদিজার মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে শিশু মারিয়া (১১)।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো আউলিয়াপুর লঞ্চঘাটে নিয়ে আসে। সেখানে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মো. রেজওয়ান জানান, সকালে ১০ কিলোমিটার দক্ষিণে গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট এলাকায় বর রাব্বি ও তার মা সেলিনা বেগমের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে অবহিত করে।

তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে দশমিনার আউলিয়াপুর লঞ্চঘাটে নিয়ে আসে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেলা পৌনে ১১টায় ভাসমান অবস্থায় আট বছরের শিশু খাদিজার মরদেহের সন্ধান মেলে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন: পনের ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 


একাত্তর/জো 

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর