শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহক বিক্ষোভ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি এনজিওতে জমানো টাকা ফেরত পেতে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। তাদের দাবি, সংস্থাটি গ্রাহকদের প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাৎ করেছে। এসময় সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন গ্রাহকরা। 

রোববার (৩০ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পাঁচ শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে টাকা ফেরতের দাবি জানান। 

এসময় জেলা শহরের বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সানজিদা, গৃহবধূ খালেদা খাতুন, টুম্পা মুখার্জী, স্নাতক পড়ুয়া লতিফা খাতুনসহ অনেকেই বলেন, প্রায় ৩৫ হাজার গ্রাহক টাকা হারিয়ে এখন দিশেহারা।

তাদের দাবি, গ্রাহকের টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির মালিক জেলার বাহিরে সম্পদ গড়েছেন। প্রয়োজনে সেই সম্পদ বিক্রি করে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। 

তারা বলেন, কয়েক মাস ধরে এনজিও কর্তৃপক্ষ টাকা ফেরত দেবে বলে তালবাহানা শুরু করেছে। এখন শুনতে পাচ্ছি প্রতিষ্ঠানটি বন্ধ। শুনেছি, এনজিও মালিক মাসুদ রানা নাকি মিথ্যা নাটক সাজিয়ে কারাগারে আরামে দিন পার করছেন।

image


মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার এসলাম হোসেন  বলেন, এবিষয়ে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রাহকদের দায়ের করা মামলাগুলোর অবস্থা ও আসামিদের গ্রেপ্তার এবং টাকা ফেরতের বিষয়টি কোন অবস্থায় আছে তা জানতে আমরা গ্রাহকদের মতোই জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, আদালতে মামলা চলমান রয়েছে। কয়েকজন আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজন আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথারিটির (এমআরএ) অনুমোদন ছাড়া কোনো ধরনের ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা অবৈধ। মধুমতি এনজিওর বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ পেট্রল বোমা উদ্ধার

এর আগে গত দুই এপ্রিল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে গ্রাহকেরা। আগের দিন এক এপ্রিল একই দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা। এছাড়া গত ৯ মার্চ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি মানববন্ধন করে ইউএনও অভিযোগ দেন মধুমতির গ্রাহকরা।


একাত্তর/এসি

“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।
বিশ্ব ভালোবাসা দিবসের আবহে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক কর্মসূচি পালন করেছে ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠন। দিবসটিকে কেন্দ্র করে অতিরঞ্জন ও প্রেমের নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল...
কুমিল্লায় ১৮ বছরের তরুণী মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। স্থানীয়দের ভাষ্য, সংসারের একমাত্র উপার্জনক্ষম মা অসুস্থ হয়ে পড়লে কাজ যাওয়া বাদ দেন। এসময় তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তা শোধ...
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর