‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

বিশ্ব ভালোবাসা দিবসের আবহে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক কর্মসূচি পালন করেছে ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠন। দিবসটিকে কেন্দ্র করে অতিরঞ্জন ও প্রেমের নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সদস্যরা ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে—বঞ্চিত বঞ্চিত’ এবং ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’—এমন সব স্লোগান দেন।

সমাবেশে সংগঠনের সভাপতি মুস্তাকিম হোসেন বলেন, তারা প্রেমের বিরোধী নন, তবে ভালোবাসা দিবস ঘিরে অসংযত আচরণের প্রতিবাদ জানাচ্ছেন। তিনি এই দিনটিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দেন।

সংগঠনের কোষাধ্যক্ষ প্রীতিলতা রায় বলেন, নির্দিষ্ট একটি দিনকে কেন্দ্র করে সমাজে যে চাপ ও প্রতিযোগিতা তৈরি হয়, তারা সেটির বিরুদ্ধে। ভালোবাসা হওয়া উচিত সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।

সহসভাপতি দিলোয়ার হোসেন জানান, কেবল ব্যক্তির প্রতি নয়, দেশ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে তারা ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালনের আহ্বান জানাচ্ছেন।

বিক্ষোভ মিছিলে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর