গলায় বিঁধে ছিলো ‘ক্ষুদ্র ঋণের কাঁটা’, বিষ ঢেলে নামালেন মা-মেয়ে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৩ পিএম

কুমিল্লায় ১৮ বছরের তরুণী মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক মা। স্থানীয়দের ভাষ্য, সংসারের একমাত্র উপার্জনক্ষম মা অসুস্থ হয়ে পড়লে কাজ যাওয়া বাদ দেন। এসময় তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তা শোধ করতে না পারায় অবসাদে ভুগছিলেন। সেই থেকেই বিষপানে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পাল (৪২) ও মেয়ে তন্বী রানী পাল (১৮)।   

স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর সংসারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন নমিতা রানী। তিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। বন্ধ হয়ে যায় পরিবারের আয়, কষ্টসাধ্য হয়ে পড়ে দৈনিক খরচ যোগানো। নমিতা রানীর বরাত দিয়ে তারা জানান, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা চরম মানসিক চাপে ছিলেন। 

তারা জানান, সকালে মা ও মেয়ে দুই জনেই বিষপান করলে প্রতিবেশীরা দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রধান বলেন, খবর পেয়ে বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণ ও অসুস্থতার কারণেই মা-মেয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  মামলা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর