আশুলিয়ায় ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০২ মে ২০২৩, ০৬:২১ পিএম

আশুলিয়ার তাজপুর এলাকায় অবৈধভাবে নেওয়া প্রায় ৫০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস।

মঙ্গলবার দিনব্যাপী সাভারের আশুলিয়ার তাজপুর এলাকায় পরিচালিত এক অভিযানে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম জানান, ওই এলাকায় অভিযানে গিয়ে দেখা যায় উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে প্রায় ৫০০ অবৈধ গ্যাস সংযোগ নেয়া হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে সবগুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়। 

আরও পড়ুন: মেহেরপুরে হত্যা মামলায় একজনের আট বছরের কারাদণ্ড

উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ লাইন থেকে দুই ইঞ্চি ও এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছিল যা খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি। 

সংযোগ বিচ্ছিন্নের পর অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রেইজারগুলো জব্দ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 


একাত্তর/জো

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার ও আশুলিয়া এলাকার শিল্প কারখানাগুলো ছুটি হওয়ায় বুধবার মহাসড়কে যাত্রীদের যে উপচে পড়া ভিড় ছিলো, বৃহস্পতিবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে...
শীতলক্ষ্যা নদী অতিক্রমসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ রাত ১০টা থেকে পরবর্তী ২১ ঘণ্টা নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায়...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর