পদ্মা নদীতে ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতি

আপডেট : ০২ মে ২০২৩, ০৮:২৩ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে পশু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা অন্তত কোটি টাকা লুট করে নিয়েছে বলে দাবি গরু ব্যবসায়ীদের।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকায় প্রকাশ্যে দিবালোকে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া ট্রলারে থাকা গরু ব্যবসায়ী হান্নান বেপারী বলেন, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে প্রায় ৭০ থেকে ৮০ জন গরু-ছাগল ব্যবসায়ী দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য আসি। দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের কাছাকাছি আসলে স্প্রিড বোর্ডে ১৫ থেকে ২০ জনের মুখোশধারী ও মুখোশ ছাড়া প্যান্ট ও লুঙ্গি পড়া ডাকাত দল এসে প্রথমে ট্রলারের মাঝিকে কুপিয়ে জখম করে। এসময় অস্ত্র দিয়ে সবাইকে মারপিট করে কাছে থাকা টাকা নিয়ে তারা চলে যায়। নদীর পাড়ে অনেক লোক ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি। এতে প্রায় কোটি টাকার লুট করেছে তারা।

অপর ব্যবসায়ী বানিবহ এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ছেলে-মেয়েকে কি খাওয়াবো, সবই শেষ, ঋণের কিস্তি কিভাবে দিবো। বাড়ি যাবো সে ভাড়াও এখন নেই। দিন দুপুরে এভাবে ডাকাতি করে নিয়ে যাবে ভাবতেও পারিনি।

রাজবাড়ীর দৌলতদিয়া নৌ পুলিশ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সিরাজুল কবির বলেন, আরিচা থেকে গরু বিক্রি করে ৭০-৮০ জন গরু-ছাগলের ব্যবসায়ী দৌলতদিয়া আসছিল। তাদের কাছে এত পরিমাণ টাকা ছিল আমাদের ইনফর্ম করেনি তাহলে হয়তো এমনটি ঘটতো না।

আরও পড়ুন: দূষণ ও যানজটমুক্ত গাজীপুর দেখতে চায় ভোটাররা

‘স্প্রিড বোর্ড নিয়ে এসে কিছু লোককে কুপিয়ে জখম করে ও তাদের কাছে থাকা টাকা পয়সা নিয়ে গেছে। আমরা খবর পেয়ে নৌপথে তল্লাশি চালিয়েছি। অভিযান অব্যাহত আছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে।’


একাত্তর/আরএ

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর