রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে আঘাত হানবে ঝড়

আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:২১ পিএম

দেশের ১২ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

বুধবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।


একাত্তর/এআর

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার (ফিশিংবোট) ডুবে গেছে। পরে ডুবে যাওয়া ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করেছে অন্য একটি ট্রলারের জেলেরা।
রাজশাহীতে ঝড়ে একটি পাইকড় গাছ উপড়ে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ভারী বৃষ্টি ও তুমুল ঝড়ে তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম তছনছ হয়ে গেছে। ঝড়ে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্তসহ ভেঙে পড়েছে শতাধিক  গাছ। পাশাপাশি ঝড়ের কবলে দুই নারী ও জমে থাকা পানিতে ডুবে আড়াই...
আকস্মিক ঝড়ে নীলফামারীর ডিমলা উপজেলার চারটি ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। গাছপালা ও ঘর চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ১৫।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর