রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ছয়

আপডেট : ০৪ মে ২০২৩, ০৯:০৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং কারখানায় লোহার ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরও ছয় শ্রমিক। 

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ভুলতার সাওঘাট এলাকায় রাহিমা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড (আরআইসিএল) নামক রোলিং কারখানায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিকের নাম শংকর চন্দ্র (৩৫)। আহতরা হলেন ইয়াসিন (৩৩), ইব্রাহিম (৩২), অয়ন (২০), জুয়েল (৩৫), রাব্বি (৩৫) ও আলমগীর (৩০)। 

দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনসটিটিউটে নেয়া হয়েছে। 

রোলিং কারখানার স্টোর অফিসার মামুন জানান, ঈদের ছুটির পর বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা কারখানাটি পরিষ্কার করে পরীক্ষামূলকভাবে চালু করেন। বিকেল ৩টার দিকে হঠাৎ কারখানার লোহা গলানোর ভাট্টি বিস্ফোরিত হয়ে গরম গলিত লোহায় সাত শ্রমিক দগ্ধ হন। 

পরে দগ্ধদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনসটিটিউটে নিয়ে গেলে সেখানে মারা যান শংকর চন্দ্র।

আরও পড়ুন: মাকে বাঁচাতে ভাইকে খুনের অভিযোগ

মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, রোলিং কারখানায় লোহা গলানো ভাট্টি বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে এ খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর