মিয়ানমারে সন্তুষ্ট, ফিরে এসে অসন্তোষ রোহিঙ্গা প্রতিনিধিদের

আপডেট : ০৫ মে ২০২৩, ১০:০৭ পিএম

মিয়ানমার ঘুরে সব ঠিকঠাক মনে হলেও টেকনাফ এসে সুর বদল করেছেন শরণার্থী প্রতিনিধি দলের রোহিঙ্গা প্রতিনিধিরা। তারা বলেছেন, মিয়ানমারের পরিবেশ তাদের ভালো লাগেনি। কিন্তু মিয়ানমারে পরিদর্শনে থাকা কালে তারা প্রতিনিধি দলের প্রধানের কাছে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন।

প্রতিনিধি দলের প্রধান শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান বলেন, মিয়ানমারের রোহিঙ্গারা ভালো আছেন, বাস্তুচ্যূত রোহিঙ্গাদের জন্য বসবাসের পরিবেশ তার ভালো লেগেছে।  

তিনি বলেন, তিন নারীসহ ২০ রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমারে সন্তুষ্টির কথা জানালেও টেকনাফ জেটি ঘাটে পৌঁছে অসন্তুষ্টির কথা বলেছেন। রোহিঙ্গা প্রতিনিধিরা কেন অসন্তুষ্টির কথা বলছেন সেটি তার বোধগম্য নয়।

২৭ সদস্যের প্রতিনিধি দলের প্রধান শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান মিয়ানমারের পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য অনুকূল দাবি করে বলেছেন, মিয়ানমারের রাখাইনে যে পরিবেশ রয়েছে তাতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়। ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে। 

এ ব্যাপারে রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, মিয়ানমারের যে জায়গায় তাদের জন্য শেল্টার তৈরি হয়েছে সেই জায়গা তাদের বসত ভিটা নয়। 

তাদের দাবি, নাগরিক অধিকার, নিরাপত্তা ও বসত ভিটা ফিরে পেলে তবেই মিয়ানমার যাবেন।

image


আরও পড়ুন: কোভিড আর বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা নয়: ডব্লিউএইচও

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ছয় বছরের মাথায় মিয়ানমার যায় একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ১৭ জন রোহিঙ্গা পুরুষ ও তিনজন রোহিঙ্গা নারী ছাড়াও বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের সাতজন  ছিলেন। প্রত্যাবাসনের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের যেখানে রোহিঙ্গাদের রাখা হবে সেই আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা। এর আগে গত মার্চে ৪৮০ জন রোহিঙ্গাকে যাচাই-বাছাই করতে বাংলাদেশে এসেছিলেন মিয়ানমারের একটি প্রতিনিধিদল।

শুক্রবার (৫ মে) মংডু টাউনশিপের আশপাশের গ্রামগুলো দেখে বিকেল টেকনাফ ফেরেন প্রতিনিধি দলের সদস্যরা।


একাত্তর/এসি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফুটবল খেলায় মেতেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর