ফলে ইয়াবা ভরে বিক্রি, ৪৫০০ পিসসহ গ্রেপ্তার দুই

আপডেট : ০৬ মে ২০২৩, ০৪:২৮ পিএম

গাজীপুরে বেদানা, আনারস ও কমলার ভেতর ইয়াবা ভরে বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় সাড়ে চার হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ইয়াবা উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকার  মো. ইমরান ও একই এলাকার হুমায়ূন কবির। 

শনিবার (৬ মে) সকালে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান। 

ইব্রাহিম খান জানান, টেকনাফ থেকে ফলের ভেতরে ইয়াবা নিয়ে আসে গ্রেপ্তাররা। তাদের তল্লাশি করে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: উত্যক্তের প্রতিবাদ করায় হত্যা, হত্যাকারীর বাড়িতে আগুন

তাদের বিরুদ্ধে মাদক মামলায় মেট্রোপলিটন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর