গাজীপুর সিটি ভোটের মাঠে সক্রিয় বিএনপি প্রার্থীরা

আপডেট : ০৬ মে ২০২৩, ০৪:৫৬ পিএম

বর্তমান সরকার ও ইসির অধীনে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও গাজীপুরের চিত্র ভিন্ন। এখানে বিএনপি পদধারী অনেক নেতা ও সমর্থকই প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন মূল দল ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে। 

মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক হান্নান মিয়া হান্নু, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক হাসান আজমল ভুইয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার তারা তিনজনই গত দু'বারের জনপ্রিয় কাউন্সিলর। জয়ের আশায় এবারও তারা প্রার্থী হয়েছেন। 

শুধু এই তিনজনই নয়। কমপক্ষে ২৫টি ওয়ার্ডে রয়েছে বিএনপির রাজনীতিতে জড়িত কাউন্সিলর প্রার্থী। কোন কোন ওয়ার্ডে একাধিক প্রার্থীও রয়েছে। এছাড়া মেয়র পদেও বিএনপি ঘরানার প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি নির্বাচনে অংশ নিচ্ছেন। 

বিএনপি বলছে, দলে রনির কোন পদ নেই, তাই নির্বাচনে বাধা নেই। তবে,রনির গোটা পরিবার বিএনপির রাজনীতিতে জড়িত আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি নিজে ‘বিএনপি পরিবারের’ সদস্য বলেই নিজের পরিচয় দিয়েছেন।

বিএনপির ঘোষণা হল, সিটি করপোরেশন নির্বাচনে তারা যাবে না, যদি কেউ অংশ নেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রনির যেহেতু কোনো পদ নেই, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ‘দরকার নেই’ বলে মনে করছে দলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ নম্বর ওয়ার্ডের সফি উদ্দিন সফি এবার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক। ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন আব্দুর রহমান। তিনি এবং তার পরিবার এলাকায় বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। 

একইভাবে ৪৯ নম্বর ওয়ার্ডে মিলন হোসেন, ৫৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আবুল হোসেন ও সেলিম মিয়া প্রার্থী হয়েছেন। তারা প্রত্যেকেই বিএনপির সমর্থক বলে এলাকায় পরিচিত। ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপি নেতা আলমগীর হোসেন আলম। ১৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন শ্রমিক দল নেতা ফয়সাল আহমাদ সরকার।

১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাসন থানা বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা এবারও প্রার্থী হয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা তানভীর আহম্মেদ প্রার্থী হয়েছেন। 

আরও পড়ুন: ফলে ইয়াবা ভরে বিক্রি, ৪৫০০ পিসসহ গ্রেপ্তার দুই

আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলছেন, কেন্দ্রে বসে বিএনপির নেতারা অনেক কথা বললেও বিএনপি এই নির্বাচন বয়কট করেনি। 

এদিকে, এখনো পর্যন্ত আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন এবং আওয়ামী লীগ সমর্থক হারুন অর রশীদ ও জায়েদা খাতুন।


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর