নরসিংদীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা নিহত

আপডেট : ০৭ মে ২০২৩, ০২:৩৭ পিএম

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত হাজী আইনুল হক (৭০) মির্জানগর ইউনিয়নের হাজী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযুক্ত ইয়াসিন (২৮) তার দ্বিতীয় ছেলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, নেশাগ্রস্ত ইয়াসিনকে তার বাবা প্রচুর প্রশ্রয় দিতেন। তার অনেক কুকর্ম তিনি টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছিলেন। আজ সেই নেশাগ্রস্ত ছেলেই তাকে কুপিয়ে হত্যা করলো।

অভিযুক্তের স্ত্রী হাওয়া বেগম বলেন, তাদের বিয়ে হয়েছে চার বছর। শ্বশুর ও সৎ শাশুড়ির অত্যাচারে তিনি অনেক সময় বাপের বাড়িতে কাটিয়েছেন। স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে প্রায়ই শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া হতো। রোববার সকালে তার স্বামী দা দিয়ে কুপিয়ে নিজের বাবাকে হত্যা করেন। 

ইয়াসিন মাদকসেবনের সাথে জড়িত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিয়ের পর দেখতাম তিনি মাদক সেবন করতেন। কিন্তু আজ এগারো মাস যাবৎ মাদকের সাথে তার সম্পর্ক নেই। বিশ্বাস না হলে আপনারা টেস্ট করে দেখতে পারেন।

নিহতের বন্ধু মির্জানগর ইউনিয়নের হাজী কল্যাণ সংগঠনের সভাপতি হাজী আলম ভূঁইয়া বলেন, আইনুল হাজী কল্যাণের মির্জানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। আইনুল প্রায়ই তার নেশাগ্রস্ত ছেলেকে নিয়ে কথা বলতেন। তিনি তাকে খুব ভয়ও পেতেন। তার জন্য নরসিংদীতে একটি বাড়ীও বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। 

এ ব্যাপারে রায়পুরা থানার উপ-পরিদর্শক নবী হোসেন জানান, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯ এ কল করে বিষয়টি জানান। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকদের মারধর ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শাশুড়িকে থানায় নেয়া হয়েছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চারটি জখমের চিহ্ন রয়েছে। 

সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/এসজে

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর