বান্দরবান ও টেকনাফে ১৫ কেজি আইস ও চার লাখ ইয়াবা জব্দ

আপডেট : ১১ মে ২০২৩, ০৬:১৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজুপাড়া ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে আলাদা অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ক্রিস্টাল মেথ ও তিন লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদ হোসেন (২২) এবং মিয়ানমারের নাগরিক মো. রবি মোল্লা (২৩) ও মো. আয়াছ (২৫)। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি টহলদল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম সীমান্তের ফুটেরঝিরি নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি ৩৯৬ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করে। 

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপি’র একটি টহলদল গোপন তথ্যের ভিত্তিতে নাইট্যংপাড়া ট্রলারঘাট এলাকায় অবস্থান নিলে ৩-৪ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে ট্রলার ঘাটের দিকে আসতে দেখে। 

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি একজনকে আটক করলে অপরজন নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। 

পরবর্তীতে টহলদলটি আটক ব্যক্তির দেয়া তথ্যমতে নৌকা ও মাছ ধরার জাল তল্লাশি করে জালের ভিতরে লুকায়িত পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২০০ কেজি সুতার জাল জব্দ করে।

বিজিবি'র কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বুধবার গোপন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বড়ইতলী এলাকায় অবস্থান নেয়। 

আনুমানিক রাত ৯টা ২০ মিনিটের দিকে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে মায়ানমার থেকে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে আসতে দেখে বিজিবি নৌ টহলদ্বয় নৌকাটিকে চ্যালেঞ্জ করে। 

এসময় নৌকায় থাকা ব্যক্তিরা মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদেরকে ধাওয়া করে নৌকাসহ দুইজনকে আটক করে।

পরবর্তীতে বিজিবি নৌকাটিতে তল্লাশি করে নৌকার মধ্যে জালের ভিতরে লুকানো পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা থেকে ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় অবৈধ মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহৃত কাঠের নৌকা এবং ১০০ কেজি সুতার জাল জব্দ করা হয়। 

একই রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি’র অধীনে দক্ষিণ নোয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।

আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টহলদল দুইজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা তাদের হাতে থাকা পোটলা মাটিতে ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবি টহলদল ওই স্থানে তল্লাশি করে ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে। 

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র টহলদল আলুগোলা এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের মধ্যে অবস্থান নেয়। 

আনুমানিক রাত ১১টা ৪০ মিনিটের দিকে ৪-৫ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তারা নৌকা থেকে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। 

আরও পড়ুন: চট্টগ্রামে জোড়া খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার

পরবর্তীতে বিজিবি টহলদল নৌকাটি তল্লাশি করে পাটাতনের নীচে লুকায়িত দুইটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। 

আটক দুইজন মায়ানমার নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর