চুয়াডাঙ্গায় দুই কেজি স্বর্ণ উদ্ধার, আটক তিন

আপডেট : ১৩ মে ২০২৩, ১০:৫৫ এএম

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় দুই কেজি ওজনের চারটি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাত ৮টায় উপজেলার আদুলবাড়িয়া ইউনিয়নের ঘুগরোগাছি গ্রামে এই অভিযান চালানো হয়। 

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন ঘুগরোগাছি গ্রামের মাজহারুল ইসলাম পল্টু, আছর উদ্দিন মাস্টার এবং বাড়াদি গ্রামের শাহাবুদ্দিন। 

শুক্রবার রাত ১০টায় দামুড়হুদা ও জীবননগর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা এক সংবাদ সম্মেলনে জানান, আটক চারটি স্বর্ণের বারের ওজন এক কেজি ৮০০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ টাকা। 

এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর