আশুলিয়ায় সিলিন্ডার কারখানায় বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

আপডেট : ১৩ মে ২০২৩, ০২:২৫ পিএম

আশুলিয়ায় অবৈধভাবে সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় ১০ দিনের ব্যবধানে আবারও বিস্ফোরণ ঘটে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়ায় তেঁতুলতলা এলাকার বিল্লালের অবৈধ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

দগ্ধরা হলেন বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), মাহলাম (২৬) ও সোহাগ (৯)। এদের মধ্যে বিল্লাল কারখানা মালিক ও বাকীরা কর্মচারী। আর শিশু সোহাগ কর্মচারী শরিফুলের ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্ত করা দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: বাবাকে গলাকেটে হত্যার পর পালালো মাদকাসক্ত ছেলে

এর আগে, গত ৪ মে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকায় মিরাজ ও রাজীবের অবৈধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছিলেন। ওই ঘটনার ১০ দিন পর আবারও একই ধরনের অবৈধ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটলো।


একাত্তর/জো

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর