ফরিদপুরে শিশুধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ মে ২০২৩, ০৩:৫৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামি  

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত রকিবুল মিয়া উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১৯ সালের ২০ আগস্ট ওই গ্রামের কিশোর রকিবুল মিয়া প্রতিবেশী প্রবাসীর চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। 

এ ঘটনায় মামলা দায়েরের পর ওই বছরের ২৯ নভেম্বর রকিবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়া হয়। 

আরও পড়ুন: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

পিপি জানান, দীর্ঘসময় ধরে শুনানি ও সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হয়। আসামির বয়স ওই সময় ১৬ বছর হওয়ায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের রায় দেন বিচারক। 


একাত্তর/এসজে

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর