কয়েক ঘণ্টার ঝড়ে লণ্ডভণ্ড প্রবালদ্বীপ সেন্টমার্টিন

আপডেট : ১৫ মে ২০২৩, ০৬:৩৩ পিএম

ঘূর্ণিঝড় মোখা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় এক হাজার কাঁচা ঘরবাড়ি, কটেজ।

ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে জলোচ্ছ্বাস না হওয়ায়, বড় ক্ষতির হাত থেকে বেঁচে গিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা।

নতুন করে তাদের ঘরবাড়ি তৈরি করতে দ্রত সরকারি-বেসরকারি সহায়তার দাবিও জানিয়েছেন সেন্টমার্টিন দ্বীপের ঘূর্ণিঝড় বিধ্বস্তরা।

জাকির হোসেন, সেন্টমার্টিনে একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে তার। তিন মেয়ের আর বাবা মায়ের এই ছোট সংসারে স্বাচ্ছন্দের সবকিছুই ছিল।  

টিভি, ফ্রিজ, খাট, আলমারি সবকিছু। ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেগুলো সব কিছুই একেবারে ধ্বংস হয়ে গেছে। কয়েক ঘণ্টার ঝড়ে এখন তিনি একেবারে নিঃস্ব।

জাকির হোসেনের চেয়েও নিঃস্ব রাজু, বিভিন্ন জায়গায় জোগালির কাজ করতেন তিনি। জীবন যুদ্ধে অনেক কষ্টে যতটুকু সম্বল করেছিলেন তার সবকিছুই এখন আবর্জনায় পরিণত হয়েছে। ছোট মেয়েকে নিয়ে ভাঙ্গা ঘর আবার দাঁড় করানোর চেষ্টা করছেন তিনি।

মনোয়ারা বেগমের দুই সন্তান ঘরে ছিলেন না, স্বামীও দূরে। তাই, ঝড়ের রাতে একাই এই ঘরের মধ্যে ছিলেন। একেবারে জীবন বাজি রেখে কেমন ছিলো সেই অভিজ্ঞতা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সেন্টমার্টিনে এরকম গল্প এখন প্রতিটি ওয়ার্ডে গেলেই পাওয়া যাবে। এলাকাবাসী বলছেন, ১৯৯১ ও ১৯৯৪ সালের পর এমন ঘূর্ণিঝড় তারা আগে কখনো দেখেননি। তবে ঝড়ের সাথে জলোচ্ছ্বাস না হওয়ায় তারা বেঁচে গেছেন।

সরকারি হিসেবে কাঁচা ঘরবাড়ি সেন্টমার্টিনে আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের মতো। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।


একাত্তর/আরবিএস   

স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই দুর্বল হলেও গত দুই দিনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দগদগে ক্ষতের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক...
সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এ পরিণত হয়েছে। এটি শনিবার সন্ধ্যার পর ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তল রয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর