বাঁশের সাঁকোতেই যুগ পার, ভোগান্তিতে ১০ গ্রাম

আপডেট : ১৭ মে ২০২৩, ০২:০৭ পিএম

গত ১৪ বছরে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে প্রদীপের নিচে অন্ধকারের মতই ফতুল্লার কাশীপুর খালে একযুগেও একটি সেতু তৈরি হয়নি। তাই ইউনিয়নের ১০টি গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ৬০০ ফুট লম্বা বাঁশের সাঁকো। বারবার আশ্বাস পেলেও সেতু তৈরি না হওয়ায় হতাশ ইউনিয়নবাসী। 

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাজীপাড়ায় ধলেশ্বরী নদীর শাখা খালের দুই পারের মানুষের পারাপারের একমাত্র ভরসা এখন ৬০০ ফুট লম্বা বাঁশ ও কাঠের সাঁকো।

ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিনই খাল পার হয়ে নারায়ণগঞ্জ শহরে আসেন চর কাশিপুর, নরসিংপুর, দীঘিচর ও মজিবনগরসহ ১০ গ্রামের মানুষ। 

স্থানীয়া বলেন, প্রায় একযুগের বেশি সময় আগে তৈরি এই সাঁকো এখন অনেকটাই নড়বড়ে। পারাপারে জনপ্রতি তিন টাকা টোল আদায় করলেও সাঁকো মেরামতে কোনো ব্যবস্থা নেন না ইজারাদার। এই অবস্থায় ঝুঁকি নিয়েই মানুষ সাঁকো পারাপার হচ্ছেন। 

তাদের অভিযোগ, নির্বাচন এলে জনপ্রতিনিধিরা খালে সেতু নির্মাণের আশ্বাস দিলেও, পরে তা আর বাস্তবায়ন হয়না।

আরও পড়ুন: সিলেটে চলছে ভারী বর্ষণ

এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, সাঁকোটি যে ঝুঁকিপূর্ণ সে বিষয়টি তিনি জানতেন না। ভবিষ্যতে খালে স্থায়ী সেতু নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর