মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৩, ০৬:০৩ পিএম

মেহেরপুরের সদর উপজেলার তেরঘরিয়ায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর-শোলমারি সড়কের তেরঘরিয়া বিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাওন শোলমারি গ্রামের আশরাফ হোসেনের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয় শাওন। মেহেরপুর-শোলমারি সড়কের তেরঘরিয়া বিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে গুরুতর আহত হয় শাওন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন। এরপর রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ শাওনের গ্রামের বাড়িতে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


একাত্তর/জো

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর