গাজীপুর সিটিতে ভোটের প্রচার তুঙ্গে, প্রতিশ্রুতির ফুলঝুড়ি

আপডেট : ১৯ মে ২০২৩, ০৯:৪৬ পিএম

প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট গাজীপুর সিটির ভোটের হাওয়া। শেষ মুহুর্তে চলছে বিরামহীন প্রচার। ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 

তবে, বিএনপিবিহীন সিটি ভোটে প্রকাশ্য দ্বন্দে নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। টেবিল ঘড়ির প্রার্থীর অভিযোগ, তার প্রচারে বাধা দিচ্ছেন নৌকার প্রার্থী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আজমত উল্লাহ। 

দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। সিটি কর্পোরেশন হলেও শিল্পঘন এই শহরে কাঙ্খিত উন্নয়ন হয়নি। যানজট, জলজটসহ নানামুখী সংকটের গাজীপুরের বাসিন্দারা। 

এমন বাস্তবতায় দুয়ারে কড়া নাড়ছে সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন। পাঁচদিন বাদেই ভোট। নগরীর ৫৭টি ওয়ার্ডের পথঘাট এখন পোস্টারে সয়লাব। চলছে বিরামহীন প্রচার।

জুমার নামাজের পর টঙ্গী বাজার এলাকা থেকে প্রচার শুরু করেন নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান। গাজীপুর সিটির প্রথম নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে হেরেছিলেন নৌকার প্রার্থী।]

সেই আজমত উল্লাহ খান এবার ফাঁকে মাঠে লড়ছেন। বিএনপিবিহীন এবারের ভোটে তাঁর মূল চ্যালেঞ্জ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। 

image


শুক্রবার দুপুর পর্যন্ত প্রচারে বের হননি টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী। পরে ছয়দানা এলাকার বাসায় দুপুরে সংবাদ সম্মেলন করেন তিনি। 

এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতের বিরুদ্ধে প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেন রাজনীতির মাঠে আনকোড়া জায়েদা খাতুন।

গত দুদিন বৃষ্টিতে নির্বাচনী প্রচার বাধাগ্রস্থ হয়েছে। তবে শুক্রবার বৃষ্টি না থাকায় নির্বিঘ্নে প্রচার চালান ৮ মেয়র প্রার্থীসহ ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। 

আরও পড়ুন: বিএনপি আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে: কাদের

এদিকে, গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

আর, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের ভারী যানবাহন। গাজীপুর সিটিতে ভোট হবে ২৫ মে। 


একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর