সরকার আবারও ক্ষমতায় আসার চক্রান্ত করছে: খসরু

আপডেট : ২০ মে ২০২৩, ০৯:২১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার ফ্যাসিস্ট, দখলবাজ ও অনির্বাচিত। এই সরকার অবৈধ ও ভোট চোর। তারা আবারও ভোট চুরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। 

তিনি বলেন, আগামী নির্বাচন বিশ্বনেতারা ও দেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। খুব সাবধান হয়ে যান, জনগণের কাছে মাফ চেয়ে নিন, নইলে পালানোর পথ পাবেন না। 

শনিবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে বিএনপির ১০ দফা দাবি আদায়ে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

খসরু বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা ক্ষমতা হারানো ভয়ে আবোলতাবোল বকছেন। যতোই গণগ্রেপ্তার ও নির্যাতন করবেন ততই বিএনপির সমাবেশগুলো সফল হবে। মানুষ গণতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, আপনারা গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে আসুন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে আসুন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আসুন। যদি না আসেন তবে রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোনো দিকে যাবে।

আরও পড়ুন: নেতার বাড়িতে আবারও ছাত্রদলের পদবঞ্চিতদের হামলা

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, অ্যাড. আসাদুজ্জামান, সাইফুল ইসলাম ফিরোজ, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ।


একাত্তর/এসি

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর