ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২১, ১২:৩৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাক চালকসহ তিনজন মারা গেছেন। সোমবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় ট্রাকের চালক এবং হেলপার মহাসড়কের পাশে ট্রাক রেখে চাকা মেরামত করছিলেন। তাদের সাথে দাঁড়িয়ে ছিলেন ট্রাকের আরেক যাত্রী। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের তিনজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চালক শাহআলম এবং হেলপার রবিউল ঘটনাস্থলেই মারা যান। আহত যাত্রী রাব্বিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

একাত্তর/ এনএ


দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর