কুমিল্লায় অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ মে ২০২৩, ০৪:২৩ পিএম

কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চান্দিনা থানার মাধাইয়া, মুরাদনগর থানার নলুয়া চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চক্রটির দলনেতা মো. শাহজাহান (২৬), সদস্য মিজানুর রহমান (৩১), নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩), মো. হানিফ (৩২), শিপন মিয়া (২৩),  মো. সুমন আহমেদ (২৫)।

সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান। 

তিনি জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে তারা খাবারে বিষ দিয়ে মিশুক, অটোরিকশা চালকদের অচেতন করে সব চুরি করতো। গোপন খবরে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মিশুক গাড়িসহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে একই কায়দায় চোরাই আরও দুটি মিশুক গাড়ি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আশফাকুজ্জামান জানান, একটি চুরির সূত্র ধরে শাহজাহানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চক্রে অন্তত ১০ সক্রিয় সদস্য আছে বলে জানা যায়। 

তাদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর