উৎপাদনে ফিরেছে কর্ণফুলী পেপার মিলস

আপডেট : ২২ মে ২০২৩, ০৫:৪৫ পিএম

গ্যাস সংকটে সাতদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস। 

দেশের অন্যতম অন্যতম কাগজ উৎপাদনকারী এ কারখানাটিতে উৎপাদন রোববার সন্ধ্যা থেকে চালু হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান।

তিনি বলেন, গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। 

ঘূর্ণিঝড় মোখার আঘাতে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশেই গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। 

একেএম আনিসুজ্জামান বলেন, রোববার রাতের শিফটে সাত মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে। 


একাত্তর/আরবি 

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা নাগাদ ইউনিটগুলোর উৎপাদন শুরু হয়েছে বলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর