বজ্রপাতে দেশের বিভিন্নস্থানে ১৫ মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৩, ১১:০৬ পিএম

বজ্রপাতে দেশের বিভিন্নস্থানে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, শরীয়তপুর, নেত্রকোনা, নওগাঁ, সুনামগঞ্জ ও চাঁদপুর জেলায় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

একাত্তরের প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা এসব তথ্য জানিয়েছেন।

নরসিংদী: নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন জেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার রায়পুরা, মনোহরদী, শিবপুর ও নরসিংদী সদরের বিভিন্নস্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫), শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০) ও নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার শুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪)।

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে ফসলের খেত থেকে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে জামিল প্রামাণিক (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক জামিল প্রামাণিক উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আজাদ প্রামাণিকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বজ্রপাতে ইটভাটা শ্রমিক মোজাম্মেল হক (৩২) নিহত হয়। তার বাড়ি গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে।

এছাড়া বাঞ্ছারামপুর উপজেলায় নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়।

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় ফসলের মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আবদুর রব হাওলাদার (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। একই সময় মারা গেছে তার সাথে থাকা গরুটিও।

পাবনা: মাঠে কাজ করার সময় পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে দুইজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। 

নিহত শ্রমিকরা হলেন, জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের শাকিল হোসেন (১৯) ও রমিজ উদ্দিন (৩০)।

আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বড়ইয়া নদীতে ধানবোঝাই করা ইঞ্জিনচালিত নৌকায় বজ্রপাতে ওমর ফারুক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হাসান মিজি নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান মিজি (৪৫) পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়ির মৃত মো. কলিমউদ্দিন মিজির ছেলে।

মদন (নেত্রকোনা): নেত্রকোনার মদনে বাড়ির সামনের বিলে মাছ ধরতে গিয়ে জয়নাল আবেদিন (৪০) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

তিনি উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

শরীয়তপুর: শরীয়তপুরে গোসাইরহাটে টিউবওয়েল থেকে আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কোদালপুর ইউনিয়নের রসিদ সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাঈনউদ্দিন মান (২৭) কোদালপুর ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে মাঈনউদ্দিন পেশায় একজন কৃষক।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর