চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে সাতটি ককটেল উদ্ধার

আপডেট : ২৪ মে ২০২৩, ১১:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় একটি আমবাগানে তিনটি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ৯৯৯ নম্বরে খবর পেয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হাইস্কুল রোডের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর সাত্তার জানান, বিকেলে তার বাগানে আম পাড়তে গিয়ে তিনটি শপিং ব্যাগে ধানের গুড়ো দিয়ে ঢাকা অবস্থায় ককটেলগুলো দেখতে পান তিনি। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে এবং স্থানীয় ওয়ার্ড সদস্যকে বিষয়টি জানান।

স্থানীয় ওয়ার্ড সদস্য এনামুল হক জানান, স্থানীয়রা আমবাগানে ব্যাগ ভর্তি ককটেল দেখতে পেয়ে তাকে জানালে তিনি সদর থানায় জানান। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ঘটনা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পরিত্যক্ত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর