প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:৪৪ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে। তখন সব তথ্য বলা হবে।

image

১৯ মে রাজশাহী নগরীর পুঠিয়া থানার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জনসমাবেশে আবু সাঈদ চাঁদ তার ভাষণে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে’ বলে বক্তব্য দেন।

এ ঘটনায় রাজশাহীতে তিনটিসহ দেশের বিভিন্নস্থানে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ক্ষমতাসীন দল ও বিভিন্ন পোশাজীবী সংগঠন।

এদিকে মামলার পর থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাড়িতে মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে যান তিনি।

১৯ মের ঘটনায় রোববার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট চলছে: ইসি আলমগীর

২২ সেকেন্ডের সেই ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করবো ইনশাআল্লাহ।


একাত্তর/আরএ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর