ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার

আপডেট : ২৬ মে ২০২৩, ০৭:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সপরিবারে সড়ক দুর্ঘটনায় পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখর। 

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসের সাথে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুলের বাড়ি হবিগঞ্জ জেলায়। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিজেই প্রাইভেটকার চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাচ্ছিলেন ডেপুটি হাইকমিশনার। গাড়িতে আরও ছিলেন তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, ছেলে মোহাম্মদ খোখর ও মেয়ে হুদা আব্বাস খোখর। 

পথে রামপুর ব্রিজের কাছে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে অল্পের জন্য রক্ষা পান ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা।  

আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত

ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর