পাথর বোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত

আপডেট : ২৭ মে ২০২৩, ১১:০২ এএম

হবিগঞ্জের বাহুবলে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সকলেই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। 

হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ও আহতরা জানায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মৌচাক এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই পিকআপ ভ্যানের।   

বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 


একাত্তর/জো 

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর