ডোমার স্টেশনের টয়লেটে মিলল ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ২৭ মে ২০২৩, ০৪:৪৭ পিএম

নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। ওই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত তাহিরুল ইসলাম (৫৫) নামের ডোমারের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে। পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন তিনি।

ডোমার স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম বলেন, ভোরে  সাড়ে এক যাত্রীর কাছ থেকে তারা জানতে পারেন যে, স্টেশনের পুরুষ টয়লেটে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। এরপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। 

পরিবারের বরাত দিয়ে স্টেশন মাস্টার আরও বলেন, ‘তাহিরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত ছিলেন। ব্যবসার কাজে বিরামপুর যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাড়ী থেকে বের হয়েছিলেন তিনি। রাতে মোবাইল ফোনে পরিবারের সাথে সবশেষ কথা হয় তার।

আরও পড়ুন: রাজধানীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। 

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/আরবি 

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর