রাঙ্গাবালীতে কর্মহীন জেলেদের ভিজিএফ চাল বিতরণ শুরু

আপডেট : ২৯ মে ২০২৩, ০৪:৪২ পিএম

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন বেকার-কর্মহীন থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।  

সোমবার উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ২ হাজার ৩৯৩ জন জেলেকে এই সহায়তা দেওয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা খাদ্যগুদাম মাঠে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সুবিধাভোগী জেলেদেরকে বরাদ্দ অনুযায়ী চাল দেওয়ার কথা জানিয়ে রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, 'এই নিষেধাজ্ঞার প্রথম কিস্তিতে ৫৬ কেজি করে সুবিধাভোগী জেলেদেরকে চাল দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির ৩০ কেজি করে চাল বরাদ্দ পেলে তাও দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। ফলে সঠিক সময়ে চাল পেয়ে উপকৃত হবেন জেলেরা।'

image

এর আগে রোববার উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। বাকি বড়বাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও মৌডুবি ইউনিয়নে পর্যায়ক্রমে চাল বিতরণ হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

সংশ্লিষ্টরা আরও জানান, রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের ১২ হাজার ৮২০ জন জেলে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন থাকাকালীন এ ভিজিএফ সুবিধা ভোগ করবেন। তাদের প্রত্যেকে প্রথম ৫৬ কেজি এবং পরে ৩০ কেজি করে চাল পাবেন। 

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাবুল জানান, ইতোমধ্যে সুন্দরভাবে  রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নে চাল বিতরণ হয়েছে। শিগগিরই বাকি ইউনিয়নগুলোতেও চাল বিতরণ হবে। 


একাত্তর/এআর

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর