ধানবোঝাই ট্রাক্টর চাপায় অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ৩১ মে ২০২৩, ০৬:২১ পিএম

নওগাঁর মান্দায় ধানবোঝাই ট্রাক্টরের চাপায় যাত্রীবাহী অটোরিকশার এক বৃদ্ধা যাত্রী নিহত ও আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

বুধবার দুপুরে উপজেলার জোতবাজার-ফতেপুর সড়কের গোয়ালমান্দা স্লুইসগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা সানোয়ারা বেগম (৬৫) আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের মনসুর রহমানের (৭০) স্ত্রী। আহতরা হলেন মনসুর রহমান ও তাদের মেয়ে ফুলেরা বেগম (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্লুইসগেট মোড়ে একটি ধানবোঝাই ট্রাক্টর একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এসময় ট্রাক্টরের চাপায় অটোরিকশার ওই বৃদ্ধা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার স্বামী ও মেয়ে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেয়ে ফুলেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর ওই ট্রাক্টরকে ধাওয়া করলে হাইস্কুল মোড় এলাকায় ট্রাক্টর রেখে চালক ও সহযোগী পালিয়ে যায় বলেও জানান স্থানীয়রা।

আরও পড়ুন: সোনারগাঁয়ে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। 


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর