প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২৩, ০৩:২৮ পিএম

ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী ভাতিজীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।

গ্রেপ্তারকৃত ধর্ষক (৩৯) একজন শিক্ষিত বেকার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষক বাড়িতে থেকে ঘোরাফেরা করেন, কোনো কাজকর্ম করেন না। আর নির্যাতিত কিশোরী একজন মানসিক প্রতিবন্ধী এবং সম্পর্কে তার ভাতিজী। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একই বাড়িতে বসবাস করতেন তারা। বুধবার (৩১ মে) সকালে পরিবারের সদস্যরা কেউ কলেজে, কেউ কর্মস্থলে যান। এ সুযোগে চাচা প্রতিবন্ধী ভাতিজীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ওই কিশোরীকে অস্বাভাবিক অবস্থায় দেখে তার কাছ থেকে ঘটনা জেনে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বিকল পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় মেকানিকের মৃত্যু

ঘটনা সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতেই সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর